1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সরকার অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে-সিটি মেয়র - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সরকার অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে-সিটি মেয়র

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ১২৩ সংবাদটি পড়া হয়েছে

খুরনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুধু খুলনাতে নয়, সারাদেশে শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। সরকার অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর উন্নত বাংলাদেশ গড়ার জন্য একটি পথনকশা তৈরি করেন। সরকারের লক্ষ্যই হচ্ছে ২০৪১ সালের মধ্যে একটি উন্নতসমৃদ্ধ দেশ গড়া।
মেয়র (সোমবার) বিকেলে নগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন ঈদগাহ প্রাঙ্গণে কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্নার সহযোগিতায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সিটি মেয়র বলেন, খুলনার ৩১টি ওয়ার্ডে প্রায় ১২ হাজার অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যারা এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায় তারাই আর্তমানবতার সেবক। তিনি এই শীতে সরকারের পাশাপাশি বিত্তবানদের অসহায় ও দুঃস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।
কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না, অ্যাডভোকেট মেমরী সুফিরা রহমান শুনু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিউল্লাহ, সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৫ নম্বর ওয়ার্ডের প্রায় দুই হাজার পাঁচশত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd