1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে নলতায় ডা. রুহুল হক এমপি’র লিফলেট বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে নলতায় ডা. রুহুল হক এমপি’র লিফলেট বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৪৭ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্যের চিত্র জনসাধারণের সামনে তুলে ধরে কালীগঞ্জ উপজেলার নলতায় লিফলেট বিতরণ করেছেন সাতক্ষীরার উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল থেকে রাত অবধি স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে নলতা বাজারসহ আশপাশের এলাকায় তিনি লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে জনসাধারণের উদ্দেশ্যে ডা. রুহুল হক এমপি বলেন, ২০০৮ সালে রাস্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে গেল ১৫ বছরে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন করেছেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে স্বপ্নের পদ্মাসেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলি টানেল, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো একের পর এক মেগা প্রকল্প উপহার দিয়েছে। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা, ঘরে ঘরে বিদ্যুৎ, বীজ-সার ও কীটনাশক সহ কৃষকদের প্রয়োজনীয় কৃষি উপকরণ পৌঁছে দেয়ার পাশাপাশি দেশের অবকাঠামোগত উন্নয়ন সাধন এবং অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নানামূখী ভাতা ব্যবস্থা চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা ও দুরদর্শীতার কারনে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী সমাদৃত ও অনুকরণীয়।
অপরদিকে বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে কেবলমাত্র বাংলাদেশকে শোষন, দেশের অর্থ-সম্পদ লুট এবং সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে। তাই দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল-মত নির্বিশেষে আবারও নৌকা প্রতিকে ভোট দিতে সকলের প্রতি আহŸান জানান তিনি।
লিফলেট বিতরণকালে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, এমপি’র ব্যক্তিগত সহকারি শাহিন বিশ্বাস সহ মুলদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd