1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সরকারি কে বি এ কলেজের সাবেক উপাধ্যক্ষ'র দাফন সম্পন্ন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সরকারি কে বি এ কলেজের সাবেক উপাধ্যক্ষ’র দাফন সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১০৬ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজ, সখীপুর, দেবহাটা, সাতক্ষীরা এর উপাধ্যক্ষ (অবসরপ্রাপ্ত), সৎ ও কর্তব্যনিষ্ঠা ব্যক্তিত্ব, কলেজ প্রতিষ্ঠাকালীন হিসাববিজ্ঞান বিষয়ের শিক্ষক, বহু শিক্ষার্থী ও শিক্ষকের হৃদয়ের মানুষ, সখীপুর নিবাসী (হাসপাতালের বিপরীতে) শ্রদ্ধেয় জনাব আলহাজ্জ মো. আব্দুল মজিদ (৬৪)স্যার রবিবার দিবাগত রাত ৩.১৫ টায় সখীপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, স্কুল পড়ুয়া ১পুত্র রাব্বি, ১ কন্যা রান, ভাই, বোন সহ অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
১১ আগস্ট রবিবার বাদ যোহর সখীপুর হাসপাতাল জামে মসজিদ প্রাঙ্গণে শ্রদ্ধেয় স্যারের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন জনাব,আলহাজ্ব মো:আল ফেরদৌস আলফা চেয়ারম্যান দেবহাটা উপজেলা পরিষদ,মো:হাবিবুর রহমান সবুজ ভাইস চেয়ারম্যান দেবহাটা উপজেলা পরিষদ, দেবহাটা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই জন সমন্বয়ক মো:আবিদ হোসেন তানভীর এবং মো:মুজাহিদ বিন ফিরোজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
তাঁর মৃত্যুতে সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজ পরিবার গভীরভাবে শোকাহত।
কলেজের পক্ষ থেকে স্যারের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
উল্লেখ্য, শ্রদ্ধেয় স্যার জীবদ্দশায় ১০ শ্রেণিতে পড়ুয়া রনি এবং ৭ম/৮ম শ্রেণিতে পড়ুয়া রানা কে থ্যালাসেমিয়া রোগের কারণে হারাতে হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd