1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাঁশদহা ইউনিয়নে জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাঁশদহা ইউনিয়নে জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:  জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ৯ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন পরিষদ হলরুমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির জানুয়ারি-মার্চ কোয়ার্টারের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ ফজর আলী মাস্টার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ বদরুজ্জামান, ৭,৮,৯ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি সচিব নারায়ণ চন্দ্র অধিকারী প্রমুখ। অনুষ্ঠানে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে করনীয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, সরকারের উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, মানবপাচার প্রতিরোধ, মাদকের বিস্তার রোধ, গুজব প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার, পরিবেশ সংরক্ষণ, তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বাঁশহদা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগণসহ দুইশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd