1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সদর আসনে ভোটারদের মাধ্যমে ট্রাক প্রতীকের এমপি প্রার্থী আফসার আলীর বিজয়ী সময়ের ব্যাপার মাত্র - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সদর আসনে ভোটারদের মাধ্যমে ট্রাক প্রতীকের এমপি প্রার্থী আফসার আলীর বিজয়ী সময়ের ব্যাপার মাত্র

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ৮১ সংবাদটি পড়া হয়েছে

মোমিন সাতক্ষীরা: সাতক্ষীরা সদর ২ আসনে তারুণ্যের হাওয়ায় উড়ছে ট্রাক! ভোটের মাঠে দিনে দিনে শক্ত অবস্থান তৈরি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আফসার আলী। প্রচারণায় নেমে সাধারণ ভোটারদের ব্যাপক সাড়াও পাচ্ছেন তারা। সাতক্ষীরা ২ আসনে জনপ্রিয় কোন প্রার্থী না থাকায় এমপি হবেন বলে আশাবাদী ট্রাক প্রতীকের কর্মী-সমর্থকরা। অনুসারীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ আসনে আলহাজ্ব আফসার আলীর ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজয় এখন সময়ের অপেক্ষা মাত্র। এখন ভোটের মাঠে রয়েছেন ট্রাক প্রতীক এমপি প্রার্থী আলহাজ্ব আফসার আলীসহ সাতজন প্রার্থী । ট্রাক প্রতীক পাওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় বিরামহীন প্রচার-প্রচারণা আর গণসংযোগ করছেন তিনি। নির্বাচনের প্রত্যাশার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘ আমি একজন সমাজ সেবক ও মানুষের কাছে প্রিয় মুখ এবং শান্তি প্রিয় একজন কর্মী হিসেবে একটি শান্তিপূর্ণ, অবাধ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার লক্ষ্য, ভোটকেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করা। সবসময় এলাকার মানুষের জন্য কাজ করেছি, পাশে থেকেছি। তারা আমাকে ভোট দিতে কেন্দ্রে অবশ্যই আসবেন।’ এদিকে সাধারণ ভোটারদের মুখে শোনা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মানুষ তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন। এদিকে, আফসার আলীর সাথে স্থানীয় জনপ্রনিধিসহ বিভিন্ন শ্রেনীর পেশাজীবীর বড় একটি অংশ নির্বাচনী প্রচার প্রচারণায় নেমেছেন। বিশেষ করে এলাকার তরুণদের উৎসাহও তাকে নিয়ে। সরেজমিন দেখা গেছে, ট্রাক প্রতীকের প্রার্থী আফসার আলীর গণসংযোগে এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলি তার পক্ষে ভোট চেয়ে ঝুলানো পোস্টারে ছেয়ে গেছে। চলছে মিছিল-মিটিং ও পথসভা। ভোটারদের মধ্যে বিতরণ করা হচ্ছে লিফলেট। অনলাইনেও চলছে ভোটের প্রচার। তার পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভোট চাচ্ছেন অনেকেই। প্রার্থী ছাড়াও ভোটের মাঠ সরগরম রেখেছেন তার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা। তারাও নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd