1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সড়ক দূর্ঘটনার কবলে কালীগঞ্জ ইউএনও রহিমা সুলতানা বুশরা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সড়ক দূর্ঘটনার কবলে কালীগঞ্জ ইউএনও রহিমা সুলতানা বুশরা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সড়ক দূর্ঘটনার কবলে পড়েছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা সুলতানা বুশরা। বুধবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দেবহাটা উপজেলার সেকেন্দ্রা এলাকায় সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কে দূর্ঘটনার কবলে পড়ে রহিমা খাতুন বুশরাকে বহনকারী সরকারি গাড়িটি। এঘটনায় তাকে বহনকারী সরকারি গাড়িটির বেশ ক্ষয়ক্ষতি হলেও, ইউএনও রহিমা সুলতানা বুশরা বা তার সাথে থাকা দেহরক্ষী আনসার সদস্য ও গাড়িচালক কেউই তেমন আঘাতপ্রাপ্ত হননি ।সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, কর্মস্থল শেষে জেলা শহরে যাচ্ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা। তিনি দেবহাটা উপজেলার সেকেন্দ্রা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যানবহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের ওপরে যত্রতত্র অপেক্ষমান অবস্থায় রাখা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয় তাকে বহনকারী সরকারি গাড়িটি। এতে তাকে বহনকারী সরকারি গাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে দেহরক্ষী ও গাড়ি চালক সহ ওই গাড়িতে থাকা উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা সকলেই সুস্থ আছেন নিশ্চিত করে তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও চালককে আটকে থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্যাহ বলেন, দূর্ঘটনার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাছাড়া দূর্ঘটনার জন্য দায়ী মহাসড়কের ওপর যত্রতত্র রাখা ট্রাক (যশোর ট- ১১ ৩২২০) ও চালক অজয়কে থানায় নেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd