1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সঠিকভাবে জাকাত আদায় এবং বিতরণ করা গেলে ৫ বছর পর দেশে জাকাত নেওয়ার লোক পাওয়া যাবে না: মুহাঃ রবিউল বাশার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সঠিকভাবে জাকাত আদায় এবং বিতরণ করা গেলে ৫ বছর পর দেশে জাকাত নেওয়ার লোক পাওয়া যাবে না: মুহাঃ রবিউল বাশার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ‘আমরা এমনভাবে জাকাত আদায় করব যাতে মানুষের অবস্থার পরিবর্তন হয়। জাকাতের সঠিক ব্যবহার না থাকায় সমাজের কিছু লোক সবকিছু খেয়ে একেবারে ধনী হয়ে যাচ্ছে, উলটো দিকে কেউ একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। মাঝে কিছু মানুষ থেকে যাচ্ছে, যারা তাদের কষ্টের কথাও কাউকে বলতে পারেন না। এজন্য সবাইকে ইসলামের বিধান মেনে জাকাত আদায় করতে হবে।’ সাতক্ষীরার দেবহাটায় জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলার সাবেক আমীর মুফতি মুহাদ্দিস রবিউল বাশার এসব কথা বলেন।
সোমবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৫টায় দেবহাটার সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে উপজেলা জামায়াত আয়োজিত এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে ও সেক্রেটারী এইচ এম ইমদাদুল হকের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহ—সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, কর্ম পরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল। এসম অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের সহ—সেক্রেটারী সোলায়মান হোসাইন, আব্দুল গফুর সরদার, কর্ম পরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা শামসুল আরিফ, জিয়াউর রহমান, মাওলানা আনোয়ারুল ইসলাম সহ উপজেলা ইউনিট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আমীর বলেন, ‘দেশের এক গবেষণা অনুযায়ী, সঠিকভাবে জাকাত আদায় এবং বিতরণ করা গেলে ছয় থেকে সাত বছরের মধ্যে বাংলাদেশের সব মানুষ স্বাবলম্বী হতে পারবে। কিন্তু স্বাধীনতার পর ৫৬ বছর চলে গেছে, এখনো দেশের মানুষ স্বাবলম্বী হতে পারেনি।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd