1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সংগ্রামী মাহবুর মোড়ল পেলেন সাতক্ষীরা জেলা প্রশাসনের সহায়তা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সংগ্রামী মাহবুর মোড়ল পেলেন সাতক্ষীরা জেলা প্রশাসনের সহায়তা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে রাস্তার পাশে বাদাম বিক্রি করে সংসার চালান মাহবুর মোড়ল। হতদরিদ্র এই মানুষটির একটি হাত নেই, তবুও হারাননি মনোবল। মাহবুর মোড়লের এই সংগ্রামী জীবনকে স্বীকৃতি দিয়ে তার জীবিকা নির্বাহ সহজ করতে রোববার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তাকে একটি ভ্যান ক্রয়ের জন্য ৫ হাজার টাকা ও চালসহ ত্রাণ সামগ্রী প্রদান করেন। জেলা প্রশাসনের এই মানবিক সহায়তা উপস্থিত অনেকের হৃদয় ছুঁয়ে যায়।
মাহবুর মোড়লের মতো সংগ্রামী মানুষদের জন্য এ ধরনের সহায়তা শুধুমাত্র আর্থিক নয় বরং এটি তাদের মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। এমন মানুষদের প্রতি সহানুভ‚তির দৃষ্টি রেখে সহায়তা করা সমাজের সকলের দায়িত্ব। জেলা প্রশাসনের এই উদ্যোগ সমাজের অন্যান্য স্তরের মানুষের দৃষ্টিভঙ্গিতেও ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা যায়।
মাহবুর মোড়লের প্রতিটি দিনই সংগ্রামের গল্প। তার সাহসিকতা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। সাতক্ষীরা জেলা প্রশাসন এই সহায়তার মাধ্যমে প্রমাণ করেছে যে মানবিকতা এখনও বেঁচে আছে এবং সমাজের অন্যদেরও এমন মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে উৎসাহিত হওয়া উচিত। এই সহায়তা মাহবুর মোড়লের জীবনের চাকা সচল রাখার পাশাপাশি তার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd