1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্রীউলা নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শ্রীউলা নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ১১৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ অস্থায়ী ভবনকে নতুনভাবে সাজিয়ে নিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদে উঠেছেন আশাশুনির শ্রীউলা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক দিপঙ্কর বাছাড় দীপু। সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন- ইউনিয়ন পরিষদকে সেবামূলক প্রতিষ্ঠানে পরিনত করাই হবে আমার লক্ষ্য ও উদ্দেশ্য। বিগত দিনে নদী ভাঙনে আমাদের গোটা ইউনিয়নবাসীকে সর্বশান্ত করে দিয়েছে। সেই ধ্বংসস্তুপে দাঁড়িয়েই আমার রাজনৈতিক অভিভাবক অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি স্যারের ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাহেবের নির্দেশনায় আমি ও আমার পরিষদের সদস্যবৃন্দ আপনাদের সহযোগিতায় নতুন করে আবার এ ইউনিয়নকে বসবাসের উপযোগী করে গড়ে তুলব। সেমবার সকাল ১১টায় নাকতাড়া কালীবাড়ী বাজারে পরিষদের অস্থায়ী কার্যালয়ে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাওলানা ইউনুস আলী ও পবিত্র গীতা পাঠ করেন দীবাকর সেন। এ সময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত মহিলা মেম্বর শাহনাজ পারভীন, নিলিমা রানী, শামীমা পারভীন, মনিন্দ্র নাথ মন্ডল, আক্তারুজ্জামান, ইয়াছিন আলী, নজরুল ইসলাম, আবু হাসান, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম বাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মইনুল ইসলাম বুলু আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম বাবলু, সাবেক যুবলীগ নেতা আলাউদ্দীন লাকি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুকুল হোসেন, ব্যবসায়ী আরিফ মোল্যা, উজ্জল মাহমুদ, আব্দুল আজিজ, আবুল কালাম আজাদ, সাংবাদিক শাজাহান আলী, কামাল হোসেন,প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd