1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে জেল পলাতক আসামী সবুজসহ গ্রেপ্তার-৬ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শ্যামনগরে জেল পলাতক আসামী সবুজসহ গ্রেপ্তার-৬

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ জেল ভেঙে পলাতক আসামী মোঃ সবুজ(২৩)কে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার পৌর সদরের মাজাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তিনি একই এলাকার জহুরুল হকের ছেলে। এছাড়া সোমবার রাত ও মঙ্গলবার সকালে ভিন্ন দু’টি মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করে শ্যামনগর থানা পুলিশ।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান গত ৫ আগষ্ট সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়েছিলেন সবুজ। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সবুজ এর কারাগারের হাজতি নম্বর ছিল ২২১০/২৪। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এলাকার অপরাধীদের বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিয়ে সহায়তার আহবান জানান।
পুলিশ সুত্র আরও জানায় সোমবার রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামের রাশিদুল গাইন(৩৫) ও আশাকুল গাইন (২৭)কে গ্রেপ্তার করা হয়। জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সময় প্রতিপক্ষের মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা একই গ্রামের শোকর আলী গাইনের ছেলে।
এদিকে চলমান ডেভিল হান্ট অপারেশন এর অংশ হিসেবে শ্যামনগর থানা আব্দুর রশিদ(৫৫) নামের একজনকে গ্রেপ্তার করে সোমবার রাতে। তিনি উপজেলার পাশের্^মারী গ্রামের মৃত আব্দুর রহমান গাজীর ছেলে। তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি। তাকে গত ২৯ নভেম্বর উপজেলার গাবুরায় সংঘটিত বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd