1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে জলবায়ু ক্ষতিপূরণের দাবীতে নদীর চরে যুব বিক্ষোভ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শ্যামনগরে জলবায়ু ক্ষতিপূরণের দাবীতে নদীর চরে যুব বিক্ষোভ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৭৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু ক্ষতিপূরণের নায্য দাবী চেয়ে নদীর চরে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সদস্যরা। শুক্রবার (১৪ জুলাই) বেলা ১১ টায় পদ্মপুকুর ইউনিয়ন সংলগ্ন খোলপেটুয়া নদীর মাঝখানে চরে নেমে বিক্ষোভ করেন এসমস্ত যুবরা।
বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় বিক্ষোভে বক্তারা বলেন, ধনী দেশের মানুষ আরাম করে, উপকূলের মানুষ ডুবে মরে। জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষা। অথচ জলবায়ু ট্রাস্টের অর্থায়নে এই এলাকায় দৃশ্যমান কোন কাজ নেই। বিশ্বায়নের ফলে উপকূলের মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্যোগের কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত হলেও তাদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে কার্ণপাত লক্ষ্য করা যায়।
ক্ষতিগ্রস্ত উপকূলের মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি তুললেও তা ধনী দেশগুলোর কাছে পৌছাচ্ছে বলে মনে হয়না। বিশ্বায়নের ফলে প্রতিনিয়ত উপকূলের নদীগুলো ভরাট হলেও এটার প্রতিকারে কাউকে এগিয়ে আসতে দেখা যায় না। আমরা ত্রাণ নির্ভরশীল জাতি হতে চাইনা, আমরা চাই টেকসই সমাধান। আমাদের ক্ষতিপূরণ আমাদের বুঝিয়ে দিন।
এসময় উপস্থিত ছিলেন লেখক ও গবেষক বারসিকের পরিচালক পাভেল পার্থ, ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, প্রোগ্রাম অফিসার বাবলু জোয়ারদার, রুবিনা পারভীন, বরসা গাইন, প্রতিমা চক্রবর্তী সহ সিডিও ইয়ুথ টিমের শতাধিক সদস্যবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd