1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে আ.লীগ ও শ্রমিকলীগের দুই নেতা গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শ্যামনগরে আ.লীগ ও শ্রমিকলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১২৯ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে আ.লীগ নেতা হাফিজুর রহমান লিটিল (৩৮) ও শ্রমিকলীগ নেতা আব্দুর রাজ্জাক(৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে শ্যামনগর থানা পুলিশ উপজেলার চন্ডিপুর ও খানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ইছাকুড় পল্লী ও শ্যামনগর পৌরসভার চন্ডিপুর এলাকার জিয়াদ আলী ও হোসেন আলী গাজীর ছেলে। তারা যথাক্রমে ইউনিয়ন আ.লীগের প্রকাশনা ও উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-সম্পাদক পদে রয়েছেন। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান গত ১৩ মার্চ উপজেলার কাশিমাড়ীতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সুযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। সে ঘটনায় কৃষকদলের নেতা আমানত উল্লাহ ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামীয় ১০০ থেকে ১২৫ জনকে আসামী করে মামলা দায়ের করে।
উক্ত মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে হাফিজুর রহমান লিটিল ও আব্দুর রাজ্জাক নামের দু’জনকে গ্রেপ্তার করে কারাগারের পাঠানো হয়েছে। ইতিপুর্বে উক্ত মামলার এজাহার নামীয় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd