1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

ইউনিয়ন প্রতিনিধি: শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) সদরের কুশখালী ইউনিয়নের ভাদড়া ফুটবল মাঠে ভাদড়া বাউকোলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ভাদড়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার রুহুল কুদ্দুস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল আলম টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আব্দুর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মো. মিজানুর রহমান, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা আমিনুল হাসান রাসেল প্রমুখ। শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় ভাদড়া বাউকোলা স্পোর্টিং ক্লাব বনাম ভাঁড়–খালি প্রগতি সংঘ। খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। ফলে খেলা রুপ নেয় টাইবেকারে। টাইবেকারে ভাদড়া বাউকোলা স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলে পরাজিত করে ভাঁড়–খালি প্রগতি সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার রেফারির দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান আসাদ, সরকারি রেফারির দায়িত্ব পালন করেন আবুল কাশেম বাবুর আলী ও মো. মনিরুজ্জামান মনি। ভাদড়া ফুটবল মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd