1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শিগগিরই বাংলাদেশে আসছে জাতিসংঘের তদন্ত দল - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শিগগিরই বাংলাদেশে আসছে জাতিসংঘের তদন্ত দল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৪৯ সংবাদটি পড়া হয়েছে

ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড
ন্যাশনাল ডেস্ক: জাতিসংঘের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্ত শিগগির শুরু হবে বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। এরই অংশ হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আসবে বলেও জানান তিনি।
বুধবার (১৪ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভলকার তুর্ক টেলিফোনে এ তথ্য জানান। এ বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঠানো এক বার্তায় জানানো হয়েছে। এতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমের হিসেব অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন। তবে তৎকালীন শেখ হাসিনার সরকার এ সংখ্যাকে দেড়শর আশপাশে বলে দাবি করেছিল।
টেলিফোন আলাপের সময় ড. ইউনূস ভলকার তুর্ক এবং তার (ইউনূস) দীর্ঘদিনের বন্ধু জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসকে ছাত্র আন্দোলনের নজিরবিহীন হত্যাকাণ্ডের সময় শিক্ষার্থীদের অধিকারকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
২০০৬ সালে শান্তিতে নোবেলবিজয়ী ইউনূস তুর্ককে জানিয়েছেন, তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার। এছাড়া অধ্যাপক ইউনূস দেশ পুনর্গঠন এবং মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd