1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে সিগারেট বিক্রয় বন্ধে ব্যবস্থা নেয়া হবে: অতিরিক্ত বিভাগীয় কমিশনার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে সিগারেট বিক্রয় বন্ধে ব্যবস্থা নেয়া হবে: অতিরিক্ত বিভাগীয় কমিশনার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

খুলনা বিভাগীয় টাস্কফোর্স কমিটির সভা
খুলনা প্রতিনিধি: ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ (সংশোধনী-২০১৩) বাস্তবায়নে গঠিত বিভাগীয় টাস্কফোর্স কমিটির সভা আজ (মঙ্গলবার) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ সভায় সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে সিগারেট বিক্রয় বন্ধে ব্যবস্থা নেয়া হবে। সিগারেট বা অন্যান্য তামাকজাত দ্রব্য প্রাপ্তি যাতে সহজলভ্য না হয় সে ব্যাপারে সকলের কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে তামাকজাত দ্রব্য বিক্রয় বন্ধ করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আগামী ২০৪০ সালের মধ্যে তামাকের ব্যবহার সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তামাক ও তামাকজাত দ্রব্য থেকে শিশু-কিশোরদের রক্ষাকরা বর্তমানে মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শিশুদেরকে খেলাধুলা ও নানাবিধ সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ সবাইকে এগিয়ে আসতে হবে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
৩১ মে প্রতিবছরের ন্যায় এবারও বিশ^ তামাকমুক্ত দিবস পালন করা হবে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিরোধ করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি। সভায় কেএমপির উপপুলিশ কমিশনার মোঃ তাজুল ইসলাম, খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডাঃ ফেরদৌসী আক্তার, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd