1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শিক্ষকদের প্রতি স্মার্ট বাংলাদেশ গঠনে আত্মনিয়োগের আহবান জানালেন আসাদুজ্জামান বাবু - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শিক্ষকদের প্রতি স্মার্ট বাংলাদেশ গঠনে আত্মনিয়োগের আহবান জানালেন আসাদুজ্জামান বাবু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষকদের আত্মনিয়োগের আহবান জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু। বুধবার (১৪ জুন) বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সদর উপজেলার প্রাথমিক শিক্ষকদের প্রতি তিনি এই আহবান জানান।
সভায় শাহাব সাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান আলী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষকদেরই অগ্রণী ভ‚মিকা পালন করতে হবে।
সভায় ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তারুজ্জামান বিলাল, ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মল্লিক, প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক শামিমা খাতুন, প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস, প্রধান শিক্ষক আবুল হাসনাত, প্রধান শিক্ষক আবু সেলিম, প্রধান শিক্ষক জাকির হোসেন, প্রধান শিক্ষক আব্দুর সবুর প্রমুখসহ সদর উপজেলা প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd