1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শার্শায় ভরা মৌসুমে শীতের সবজি ক্রেতাদের নাগালের বাইরে! - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শার্শায় ভরা মৌসুমে শীতের সবজি ক্রেতাদের নাগালের বাইরে!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৯৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: শীতের ভরা মৌসুমেও শার্শায় খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি যা ক্রেতাদের নাগালের বাইরে। এতে করে সাধারণ ক্রেতারা বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন। পাইকারি বাজারে শীতকালীন সবজির দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব নেই। গত কয়েকদিনের ব্যবধানে সব সবজির দাম বেড়েছে দুই গুন। যার ফলে বাধ্য হয়ে সবজি ক্রয় করতে হচ্ছে ক্রেতাদের। সরকারি সংস্থার তদারকি না থাকায় খুচরা বাজারের ব্যবসায়ীদের বেশি মুনাফা করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে অভিযোগ ক্রেতাদের। শনিবার বাজার ঘুরে দেখা গেছে,সবজির সরবরাহ বেড়েছে তবে কমেনি দাম।বাজারে বেগুন ৭০ টাকা, নতুন আলু ৬৫, পুরানো আলু ৭০ টাকা,মিষ্টি কুমড়া ৪০ টাকা,শীম ৭০,রাউ ৪০ পিস প্রতি,ফুলকপি ৬০, বাধা কপি ৩০,কাঁচা মরিচ ১০০, টমেটা ৬০, মাটি আলু ৭০, পেঁয়াজের কালি ৫০,রসুন ২৫০। এছাড়া লাল শাকসহ সবধরনের শাক আটি ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারতে রপ্তানি বন্ধের খবরে বেড়ে যাওয়া পেঁয়াজের দাম কয়েকদিন আগে ৯০ টাকা বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ১০০/১১০ টাকা। সবজি বাজার করতে আসা ক্রেতা রুপালি খাতুন জানান,তরকারি ক্রয় করার মত নেই।এখন চলছে শীতের মৌসুম। বাজারে সবজি সরবরাহ রয়েছে অনেক। অথচ দামের সময় কম নেই। কয়েকদিন আগে যে বেগুন ৫০ টাকায় কিনেছি তা এখন ৭০ টাকায় কিনলাম।
বাগআঁচড়া বাজারের বেত্রাবতী ভেজিটেবলসের স্বত্বাধিকারী মেহেদী হাসান জানান,আমরা আড়ৎ থেকে যে ভাবে ক্রয় করি সেইভাবে বিক্রি করি।যেমন বেগুন আমরা আড়ৎ থেকে ৬০ টাকা কেজি কিনে ৭০ টাকা বিক্রি করছি।এতে করে দোকান ভাড়া সহ নানান খরচ দিয়ে তাই চলা দায় হয়ে যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd