1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শহিদ বুদ্ধিজীবীদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শহিদ বুদ্ধিজীবীদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় যখন অনিবার্য; তখন রাজাকার, আল-বদর, আল শামস বাহিনীর সহযোগিতায় পাকিস্তানি বাহিনী হত্যা করে বাংলাদেশের প্রথিতযশা বুদ্ধিজীবী জাতির শ্রেষ্ট সন্তানদের। নানা কর্মসূচির মধ্যদিয়ে সেই দিনটি পালন করছে সাতক্ষীরাবাসী।
১৪ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ছাত্রপ্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠান। পরে সকল শহিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত শেষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে শহিদ বুদ্ধিজীবী তাৎপর্য বিষয় আলোচনা করেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি, জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, জেলা জামায়াতের আমীর উপাধাক্ষ্য শহীদুল ইসলাম, সাতক্ষীরা জজ কোটের অতিরিক্ত পিপি আবু বক্কার সিদ্দিক, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন ও নাজমুল হাসান রনিসহ আরো অনেকে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd