1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে হলে বর্জ্য ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিতে হবে-তালুকদার আব্দুল খালেক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে হলে বর্জ্য ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিতে হবে-তালুকদার আব্দুল খালেক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৫১ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: নগরভিত্তিক গৃহস্থালী পর্যায়ে কঠিন বর্জ্যরে নিরাপদ ব্যবস্থাপনা বিষয়ক আচরণ পরিবর্তন যোগাযোগ (বিসিসি) কৌশল প্রণয়ন ও কার্যক্রম পরিকল্পনা বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান আজ (মঙ্গলবার) খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে হলে বর্জ্য ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিতে হবে। সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় নিজের দায়িত্ব নিজেই পালন করতে হবে। পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে প্রচার-প্রচারণা বাড়াতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে। তিনি বলেন, গ্রিণ ও ক্লিন এবং স্মার্ট নগরী গড়তে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শহর পরিচ্ছন্ন থাকলে নতুন প্রজন্ম সুন্দর এবং স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা নগরীর পানি নিষ্কাশনের জন্য আটশত কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এসকল প্রকল্প বাস্তবায়িত হলে খুলনা শহর একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহরে পরিণত হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য মেয়র নগরবাসীর প্রতি অনুরোধ জানান।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ পি.ইঞ্জ, কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমান, নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মাজেদা খাতুন ও কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম। কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন চীফ প্ল্যানিং অফিসার আবির-উল-জব্বার। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন কণিকা কনসাল্টিং সার্ভিসেস লিঃ এর টিম লিডার মোঃ আবুল কাসেম।
কর্মশালায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর, কেসিসির কর্মকর্তা ও সরকারি-বেরসকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। কণিকা কনসাল্টিং সার্ভিসেস লিঃ এই অনুষ্ঠানের আয়োজন করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd