1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১২০ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) এর দিনব্যাপী কর্মশালা (মঙ্গলবার) সকালে খুলনা সিটি কর্পোরেশনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের কারণে আমরা কোভিড-১৯ মোকাবেলা করতে সক্ষম হয়েছি। করোনাভাইরাসের প্রকোপ দেশ থেকে এখনও শতভাগ দূর হয়নি। তাই এই ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশও অর্থনৈতিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের চলমান পরিস্থিতিতে এই ধরণের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। করোনা মহামারীর সময়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের বিভিন্ন কবরস্থান ও শ্মশানে সমাহিত করা হয়েছে। এই প্রকল্পের অর্থ বিভিন্ন কবরস্থান, শ্মশান, বাজার, ধর্মীয় প্রতিষ্ঠান ও হাসপাতালের উন্নয়নে কাজে লাগানো যেতে পারে। প্রকল্পের অর্থ সঠিক পথে ও সুন্দরভাবে ব্যয় করতে মেয়র সংশ্লিষ্টদের নিদের্শনা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মুজাক্কা জাহের, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম ও বিশ^ ব্যাংকের সিনিয়র আরবান ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ সেনহুয়া ওয়াঙ। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক নাজমুস সাদাত মোঃ জিল্লুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন কেসিসি’র তত্ত¡াবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান এবং বিশ^ ব্যাংকের প্রতিনিধি জিনিয়া সুলতানা। বিশ^ ব্যাংকের সহযোগিতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। দেশের ১০টি সিটি কর্পোরেশন এবং ৩২৯ টি পৌরসভায় এই প্রকল্প বাস্তবায়িত হবে।
কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার ৩৬টি পৌরসভার মেয়র, পৌর নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, তত্ত¡াবধায়ক প্রকৌশলী, কেসিসি’র সহকারী প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকতারা অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd