1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
লাবণ্যবতীর তীরে গড়ে উঠছে কুলিয়া ইকো পার্ক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

লাবণ্যবতীর তীরে গড়ে উঠছে কুলিয়া ইকো পার্ক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৯ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটায় প্রবহমান লাবণ্যবতীর তীর ঘেঁষে ‘কুলিয়া ইকো পার্ক’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ইউনিয়ন পরিষদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল থেকে স্কেভেটর মেশিনের মাধ্যমে কুলিয়া ইকো পার্ক স্থাপনের প্রাথমিক কাজ জমি ড্রেসিং শুরু করা হয়েছে।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, কুলিয়া ইউনিয়নের ওপর দিয়ে প্রবহমান এ নদীটি এককালে কলকাতা নদী নামে পরিচিত ছিল। সেসময় মানুষ ট্রলারে চেপে এপথেই সরাসরি ভারতের কলকাতায় যাওয়া-আসা করতো। পরে দুপাশে দখলদারিত্ব ও ভরাট হয়ে নদীটি লাবণ্যবতী খাল নামে পরিচিতি পায়। কুলিয়া ব্রীজ থেকে শাঁখরা কোমরপুর অভিমুখে এ খালের একপাশে দেবহাটা উপজেলার কুলিয়া ও পারুলিয়া এবং অপরপাশে সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়ন রয়েছে। খালটির দেবহাটা প্রান্তে একরের পর একর সরকারি জমি বর্তমানে পতিত অবস্থায় রয়েছে। ইউনিয়নের মানুষের চিত্ত বিনোদনের বিষয়টিকে প্রাধান্য দিয়ে পতিত ওই সরকারি জমিতে বনাঞ্চল তৈরির মাধ্যমে ইকো পার্ক নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। সেখানে হাটা-চলার জন্য পাকা ওয়াক ওয়ে, দর্শনার্থীদের বসার জন্য বিভিন্ন পয়েন্টে বেঞ্চ বা স্থাপনা এবং খাদ্যসামগ্রী সহ প্রয়োজনীয় কিছু দোকানও নির্মান করা হবে। পাশাপাশি ইকো পার্কটিতে পরবর্তীতে মিনি চিড়িয়াখানা ও শিশুদের খেলাধুলার দোলনা, কৃত্রিম জীবজন্তু ও বিভিন্ন রাইড ব্যবস্থা সংযোজনের পরিকল্পনাও রয়েছে। আছাদুল হক আরও বলেন, মঙ্গলবার থেকে জমি ড্রেসিংয়ের কাজ শুরু করা হয়েছে। ড্রেসিং শেষ হলে সেখানে বিভিন্ন ফলজ-বনজ ও ঔষধী সহ ম্যানগ্রোভ প্রজাতির গাছের চারা রোপন সহ রাস্তা ও অন্যান্য স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd