1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
রিয়েল কনসেপ্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মাদ্রাসা, স্কুল এন্ড কলেজে আবারও ১০ জন শিক্ষার্থী কুরআন মাজিদের সবক নিলো - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

রিয়েল কনসেপ্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মাদ্রাসা, স্কুল এন্ড কলেজে আবারও ১০ জন শিক্ষার্থী কুরআন মাজিদের সবক নিলো

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রিয়েল কনসেপ্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মাদ্রাসা, স্কুল এন্ড কলেজের বিভিন্ন শ্রেণীর ১০ জন শিক্ষার্থী আবারও পবিত্র কুরআন মাজিদের সবক নিয়েছে ফালিল্লাহিল হামদ। ১৩ নভেম্বর ২০২২ তারিখ সকাল ৭ ঘটিকার সময় আনুষ্ঠানিক ভাবে ১০ জন শিক্ষার্থীর হাতে কুরআনুল মাজিদ তুলে দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কাযী আবদুল্লাহ শাহীন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক ডাঃ আমিনুর রহমান, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌল্লা সাগর,মোঃ মফিজুল ইসলাম (রিটায়ার্ড অফিসার অগ্রণী ব্যাংক) ম্যানেজিং কমিটির প্রচার সম্পাদক সৈয়দ সাইফুল্লাহ, সহ প্রচার সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, ছবি খান (যুব বিষয়ক সম্পাদক) আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল হাফেজ মমিনুর রহমান (বি এ অনার্স ও এম এ ইংরেজি ডিপার্টমেন্ট -ঢাকা বিশ্ববিদ্যালয়) অভিভাবকও সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাযী আব্দুল্লাহ শাহীন তার বক্তব্যে বলেন, আমি আমার প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে স্বপ্ন দেখি আমি তাদের এমন ভাবে তৈরি করব ইনশাআল্লাহ তারা শুধু জেলা, বিভাগ, দেশ সেরা নয় তারা হবে বিশ্ব সেরা। আপনারা শুধু আমার প্রতিষ্ঠানের জন্য একটু দোয়া করবেন। তিনি আরো বলেন, দুনিয়ার জেনারেল শিক্ষা (ইংলিশ ভার্সন) হবে মানবতার সেবা ও দুনিয়ায় স্বাবলম্বী হয়ে চলার জন্য এবং ইসলামী শিক্ষা (এ্যারাবিক ভার্সন) হবে আখিরাতের মুক্তির জন্য এবং সঠিক ইসলাম জেনে নিজে সৎ ভাবে জীবন যাপন করা। এই প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে আল্লাহ চাইলে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিলকৃত আল কুরআনের হাফেজ। শুধু তাই নয় তার নামের আগে থাকবে হাফেজ মুফতি এমবিবিএস ডাক্তার আঃ রহিম, হাফেজ মুফতি ইঞ্জিনিয়ার আঃ রহমান,হাফেজ মুফতি প্রফেসর, হাফেজ মুফতি ডিসি আঃ সাত্তার, হাফেজ মুফতি এসপি আঃ গফুর, হাফেজ মুফতি উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা ইত্যাদী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd