1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
রসুলপুরে মা মটরস ৮ দলীয় গাদন খেলা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

রসুলপুরে মা মটরস ৮ দলীয় গাদন খেলা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৫৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরে রসুলপুর গ্রামে সার্কিট হাউজ মোড়ে মৎস্য অফিসের সামনের মাঠে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মা মটরস ৮ দলীয় গাদন খেলার প্রতিযোগিতা। বুধবার (১জানুয়ারি) বিকাল ৩ ঘটিকার সময় গাদন খেলা শুরু হয়। একসময় এই খেলা ছিলো গ্রামীণ জনগোষ্ঠী ও খেটে খাওয়া মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। কিন্তু কালের আবর্তে খেলাটি আজ হারিয়ে যেতে বসেছে। গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফেরাতে এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে রসুলপুর জুনিয়ারদের আয়োজনে এই গাদন খেলার আয়োজন করা হয়। আর এ খেলা দেখতে শহরের নানা প্রান্ত থেকে ছুটে আসেন সব বয়সের অসংখ্য দর্শক।
মা মটরস ৮দলীয় গাদন খেলায় সভাপতিত্ব করেন আতিকুর রহমান খাঁন ছট্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, মোঃ নাছির উদ্দীন খান, খলিল সরদার মোঃ সাঈদ সরদার, মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ঠ সমাজসেবক ও মা মটরস এর স্বত্বাধিকারী জিল্লুর রহমান। রসুলপুরে মা মটরস ৮ দলীয় গাদন খেলার আয়োজন কমিটিতে ছিলেন মোঃ শফি, মোঃ লতিফ, মোঃ আনিছুর রহমান, মোঃ আলম, মোঃ নাজমুল, মোঃ হাফিজুল, মোঃ শিমুল, মোঃ মোকলেছুর রহমান, মোঃ সাঈদ,বাবু প্রমূখ।
মা মটরস ৮দলীয় গাদন খেলা বিকাল থেকে শুরু হয়ে রাত ১১টায় ফাইনাল খেলার মধ্যেদিয়ে শেষ হয়। ফাইনাল খেলায় অংশ নেয় মেল্লিক পাড়া গাদন দল ও বাটরা গাদন দল। ফাইনাল খেলায় মেল্লিক পাড়া ২-০ গাদনে বাটরা গাদন দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। খেলার শেষে পুরস্কার বিতারণ করেন চ্যাম্পিয়ান ও রানার্সআপদের একটি করে ছাগল উপহার দেওয়া হয়। গাদন খেলা শেষে উভয় দলের খেলোয়ারবৃন্দ গ্রামীণ ঐতিহ্যের এ খেলা দর্শকদের উপহার ও আনন্দ দিতে পেরে তারাও খুশি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd