1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
রমজান মাসকে সামনে রেখে পাটকেলঘাটায় সকল প্রকার মাংসের দাম দ্বিগুন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

রমজান মাসকে সামনে রেখে পাটকেলঘাটায় সকল প্রকার মাংসের দাম দ্বিগুন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৯১ সংবাদটি পড়া হয়েছে

পাটকেলঘাটা প্রতিনিধি: রমজান মাসকে সামনে রেখে পাটকেলঘাটায় সকল প্রকার মাংসের দাম দ্বিগুন হয়েছে। এতে করে ক্রেতারা গত ১৫ দিন পূর্বে যে হারে দাম ছিল তা এখন দ্বিগুন হওয়ায় মধ্যবিত্তরা মাংস কেনা থেকে বঞ্চিত হচ্ছে। পাটকেলঘাটা বাজারের ৫টি দোকানে গরুর মাংস বিক্রয় হয়ে থাকে। মুরগীর মাংস বিক্রয় হয় প্রতি মোড়ে মোড়ে। ছাগলের মাংস ১৫দিন পূর্বে ছিল ৭৫০-৮০০ টাকা। সম্প্রতি সেই মাংস ১ হাজার টাকা দরে বিক্রয় হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা, ব্রয়লার মুরগী ২৩০ টাকা কেজি, প্যারিস মুরগী বিক্রি হচ্ছে ৩৮০ টাকা দরে। এছাড়া সোনালী মুরগী বিক্রি হচ্ছে ৩০০ টাকা, সোনালী প্যারিস প্রতি কেজি ৩৫০ টাকা, দেশী মুরগী ৫০০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে। পাটকেলঘাটা বাজারের বড় মুরগী ব্যবসায়ী শেখ জামসেদ আলীর কাছে জানতে চাইলে বলেন ভাইরাস রোগের কারণে উৎপাদন কম এবং খাবারের দাম লাগামহীন হওয়ার কারণে খামারিদের পরতা হচ্ছে না। সেজন্য কোন খামারী মালিক কম দামে মুরগী বিক্রয় করতে পারছে না। তবে রমজান মাসে আরেক দফা দাম বেশী হওয়ার সম্ভাবনা আছে বলে ব্যবসায়ীরা মনে করেন। ব্যবসায়ী শেখ জামসেদ আলী আরও বলেন মুরগীর দাম বেশী হওয়ায় ব্যবসা ভালো যাচ্ছে না। আমার প্রতিষ্ঠানে ৩টি কর্মচারী তাদের বেতন, ঘরভাড়া, বিদ্যুৎ বিল সর্বময় খরচ বাদ দিয়ে লাভের চেয়ে লছের ভাগ বেশি হচ্ছে। সরকার যদি মুরগীর খাবারের দাম কমানোর দিকে নজর দেন তাহলে মুরগীর দাম পূর্বের যায়গায় ফিরে আসবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd