1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
যুব মিডিয়া ফেলোশীপে দেবহাটা প্রেসক্লাবের সভাপতির প্রথম স্থান অর্জন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

যুব মিডিয়া ফেলোশীপে দেবহাটা প্রেসক্লাবের সভাপতির প্রথম স্থান অর্জন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১০৭ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম যুব মিডিয়া ফেলোশীপে ৫টি ক্যাটাগরীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন। বুধবার বেলা ১১টায় বাটকেখালীস্থ সাতক্ষীরা ইয়ুথ হাবে একশনএইড বাংলাদেশের সহযোগীতায় বে-সরকারী সংস্থা সিডোর সাতক্ষীরার উদ্যোগে এ ফেলোশীপ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই এর নিজস্ব প্রতিনিধি অ্যাড. আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বে-সরকারি সংস্থা স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব দত্ত, দৈনিক প্রজন্ম একাত্তর পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ফারুক রহমান, সাবেক ব্যাংক কর্মকর্তা হেনরি সরদার, প্রকল্প সমন্বয়কারী তহিদুজ্জামান (তহিদ), ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ জিসান মাহমুদ, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার ও গিয়াস উদ্দীন প্রমুখ। ফেলোশীপে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারী ও যুব বান্ধব বাজেট পর্যালোচনা ক্যাটাগরীতে প্রথম স্থান অর্জন করেন, দৈনিক বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান মধু জলবায়ু পরিবর্তন জনিত প্রভাত ক্যাটগরীতে ২য় স্থান এবং দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার উপ-সম্পাদক মাজহারুল ইসলাম যুব ও নারী বান্ধব স্বাস্থ্য সেবার চ্যালেঞ্জ ক্যাটাগরীতে ৩য় স্থান অর্জন করেন। এছাড়া এখন টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজীব কারিগরী শিক্ষার প্রতিবন্ধকতা, দৈনিক ঢাকা টাইমস্ এর জেলা প্রতিনিধি বেলাল হোসেন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারী ও যুব বান্ধব বাজেট পর্যালোচনা, দৈনিক পত্রদূতের স্টাফ রিপোর্টার ইব্রাহিম খলিল সামাজিক সুরক্ষা কর্মসূচিতে যুব অন্তর্ভূক্তি ও চ্যালেঞ্জ, দৈনিক সাতনদী পত্রিকার বিশেষ প্রতিনিধি রুবেল হোসেন যুব ও নারী বান্ধব স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ, দৈনিক পত্রদূতের স্টাফ রিপোর্টার হোসেন আলী জলবায়ু পরিবর্তন জনিত প্রভাত ক্যাটগরীতে বিশেষ সম্মাননা ভূষিত হন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd