1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
যশোর বোর্ডের স্থগিত এসএসসির এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

যশোর বোর্ডের স্থগিত এসএসসির এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: যশোর শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় পরীক্ষাটি শুরু হবে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: আহসান হাবীব স্বাক্ষরিত এক আদেশে এই খবর জানানো হয়েছে। এর আগে গত শনিবার (১৭ সেপ্টেম্বর) এই পরীক্ষার শুধু সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগের দিন জানিয়ে দেয়া হয় বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের পরীক্ষা হবে না। যশোর শিক্ষা বোর্ড সূত্র জানায়, ‘বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে প্রথম পত্রের বদলে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র (এমসিকিউ) বিতরণ করা হয়। এছাড়া উপজেলার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজ ও ইতনা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খুলে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র পাওয়া যায়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশের পরীক্ষা স্থগিত করা হয়। সূত্র : ইউএনবি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd