1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা ত্রি-বার্ষিক সম্মেলন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা ত্রি-বার্ষিক সম্মেলন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা মৎস্যজীবী লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মীর আজহার আলী শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৎস্যজীবী লীগ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মমতাজ খানম, মৎস্যজীবী লীগ খুলনার সাংগঠনিক সম্পাদক রাইসুল কবির বিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মো. আইয়ুব আলী খান প্রমুখ। সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলামের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এসময় মৎস্যজীবী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মো. জিল্লুর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd