1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মার্চ ও এপ্রিলে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

মার্চ ও এপ্রিলে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: মার্চ ও এপ্রিলে তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী এবং ‘শ্রেষ্ঠ জেলা’ নির্বাচিত হয় সাতক্ষীরা।
গতকাল খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক-বিপিএম (বার), পিপিএম-এর সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনা’র কনফারেন্স রুমে গত মে মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় মার্চ ও এপ্রিল মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের ‘শ্রেষ্ঠ জেলা’ নির্বাচিত হয় সাতক্ষীরা। এছাড়াও ‘শ্রেষ্ঠ সার্কেল’ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বিপিএম, ‘শ্রেষ্ঠ থানা’-সদর থানা, ‘শ্রেষ্ঠ এসআই’ জেলা গোয়েন্দা শাখার এসআই পিন্টু লাল দাস, এসআই মাহমুদুল হাসান মিন্টু, কলারোয়া থানা, এসআই সাইফুল ইসলাম, সাতক্ষীরা থানা, এবং শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয় মো: সাগর আলী, কলারোয়া থানা, মেহেদী হাসান, পাটকেলঘাটা থানা।
খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী’কে ‘শ্রেষ্ঠ জেলা’ হাওয়ায় সম্মাননা প্রদান করেন। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কম্যান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) নওরোজ হাসান তালুকদার, আরআরএফ, খুলনা, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) মো. হাসানুজ্জামান, বিপিএম, পিপিএম, খুলনা রেঞ্জ, এবং খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd