1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মায়ের স্বপ্নপূরণে ঢাবি শিক্ষক হলেন সাতক্ষীরার মাসুদ রানা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

মায়ের স্বপ্নপূরণে ঢাবি শিক্ষক হলেন সাতক্ষীরার মাসুদ রানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

মোমিন সাতক্ষীরা: মায়ের অনেক স্বপ্ন ছিল ছেলে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। আর সেই স্বপ্ন ছুঁয়ে ফেলেছেন সাতক্ষীরা সদর উপজেলার মো. মাসুদ রানা। বুধবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তিনি। এর আগে তিনি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যামেরিকান ইন্ট্যারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। অনুভুতি প্রকাশ করে মাসুদ রানা বলেন, ‘মায়ের অনেক স্বপ্ন ছিল তার ছেলে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। তার স্বপ্ন পূরণ করতে পেরে অন্যরকম ভালোলাগা কাজ করছে।’
মাসুদ রানা জিপিএ ৫.০০ পেয়ে ২০১৩ সালে সাতক্ষীরা পি.এন. স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও ২০১৫ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। মাধ্যমিকের ফলাফলে তিনি সাতক্ষীরা জেলায় প্রথম এবং যশোর শিক্ষাবোর্ডে চতুর্থ স্থান অর্জন করেন। ২০১৬ সালে উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হন এবং ২০২০ সালে স্নাতক ও ২০২২ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। উভয় পরীক্ষাতেই তিনি প্রথম শ্রেণিতে প্রথম হন। স্নাতক স্তরে অসাধারণ ফলাফলের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে (সদ্য সাবেক) রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের নিকট থেকে স্বর্ণপদক গ্রহণ করেন। শিক্ষাজীবনের কৃতিত্বস্বরুপ অস্ট্রেলিয়া সরকার ২০১৯ সালে তাকে এন্ডেভার লিডারশিপ প্রোগ্রাম (ইএলপি) অ্যাওয়ার্ড প্রদান করে এবং অস্ট্রেলিয়ায় সপ্তাহব্যাপী স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে আমন্ত্রন জানায়।
ছাত্রজীবনে মাসুদ রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি তিনি ব্যবসায় সংক্রান্ত গবেষণায় নিজেকে নিয়োজিত রেখেছেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd