1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে পুলিশকে তথ্য দিন- আতিকুল - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে পুলিশকে তথ্য দিন- আতিকুল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে পুলিশ বাহিনীকে তথ্য দিয়ে সহযোগীতা করতে সচেতন নাগরিকসহ সকলের প্রতি আহবান জানিয়েছেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম। সোমবার বিকেলে উপজেলার গাজীরহাট বাজারে দেবহাটা থানা পুলিশ আয়োজিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ আহবান জানান। দেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিতসহ সব ধরনের অপরাধ ও অপরাধিদের বিরুদ্ধে সাতক্ষীরা পুলিশ বরাবরের মতো কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে আতিকুল ইসলাম আরও বলেন, ২০১৩-১৪ সালে রাজনৈতিক একটি গোষ্ঠী সাতক্ষীরাকে প্রায় অকার্যকর করে তুলেছিল। সেসময় জেলায় জঙ্গীবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। সেই চরম মুহুর্তে জেলা পুলিশের তৎপরতায় সাতক্ষীরায় ফের শান্তি ফিরেছে। শুধু তাই নয়, সীমান্তবর্তী জেলা হওয়ায় একসময় এখানে মাদকের ছড়াছড়ি ছিল। জেলা পুলিশের কঠোর অবস্থানের কারনে আজ এখানে মাদকের বিকিকিনি ও সেবন অনেকাংশেই কমেছে। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে সচেতনতাবোধ সৃষ্টি না হলে কেবলমাত্র পুলিশের পক্ষে এধরনের অপরাধ নিয়ন্ত্রন সম্ভব হবেনা। তাই দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাতক্ষীরাকে মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত করতে সকলের সহযোগীতা এবং পুলিশ ও জনতা ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
দেবহাটা থানার ওসি বাবুল আক্তারের সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম আজম ও এসআই অরুবা সুলতানা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd