1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৫২ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। যুবকরাই দেশের প্রধান চালিকা শক্তি। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে হবে। দেশ গঠনে যুবকরাই সহায়ক ভূমিকা রাখতে পারে। আজ (বুধবার) দুপুরে খুলনা প্রাইমারি টিটার্স টেনিং ইন্সটিটিউট (পিটিআই) এর অডিটোরিয়ামে ‘মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় অতিথিরা একথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। এতে প্রধান আলোচক ছিলেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, প্রাথমিক শিক্ষা দপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠন (বাতিঘর) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
খুলনা প্রাথমিক শিক্ষা দপ্তরের বিভাগীয় উপপরিচালক মোঃ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান, ব্যাংক এশিয়া লিমিটেডের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মোঃ আবু হেনা হাসানুজ্জামান ও স্বেচ্ছাসেবী সংগঠন (বাতিঘর) এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল হক। স্বাগত বক্তব্য দেন পিটিআই’র সুপারিনন্টেন্ডেন্ট মাধুরী বিশ^াস।
অতিথিরা আরও বলেন, যারা মাদকদ্রব্য ক্রয়, বিক্রয় ও সেবন করে তারা সকলেই মাদক সংশ্লিষ্ট অপরাধের সাথে জড়িত। তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা প্রয়োজন। মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা। মাদক বিষক্রিয়ার মতো মানুষের শরীরে কাজ করে। এটা শুধু ব্যক্তি মানুষকেই নয়, বরং তার পরিবারকেও ধ্বংস করে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd