1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মাছ চাষিদের ঘেরের দৌরাত্ন্যে এক কালের খরস্রোতা কপোতাক্ষ নদের মৃতপ্রায় অবস্থা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

মাছ চাষিদের ঘেরের দৌরাত্ন্যে এক কালের খরস্রোতা কপোতাক্ষ নদের মৃতপ্রায় অবস্থা

আব্দুল আহাদ কলারোয়া:
  • হালনাগাদের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৮৪ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল আহাদ, কলারোয়া: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের শৈশবের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ এই নদকে ঘিরে কবি ফ্রান্সের ভার্সাই নগরে বসে চুতুর্দশপদী অর্থাৎ সনেট কবিতা,“সতত হে নদ তুমি পড় মোর মনে, সতত তোমারই কথা ভাবি এ বিরলে” রচনা করেন। এককালের সেই খর¯্রােতা কপোতাক্ষ নদের আজ বেহাল দশা। নদের উপকূলে বসবাসরত মাছ চাষিরা অবৈধ ভাবে ঘের করে মাছ চাষ করছে। ফলে এ নদ মারাত্নক ভাবে সংকুচিত হয়ে গেছে। বর্ষা মৌসুম ব্যাতিরেকে দুপারের অনেকে পায়ে হেটে এ-নদ পার হচ্ছে। অথচ দুই যুগ আগেও পূর্ণযৌবনা এ নদই ছিল এলাকার ব্যবসায়িক মনের মানুষের বাণিজ্যের উৎস। পাল তোলা নৌকা, লঞ্চ, স্টিমার, কার্গো ইত্যাদি জলযানে মানুষ বানিজ্য করত। শিক্ষিত মানুষের নৌকা ভ্রমণের উৎস ছিল এলাকার এই নদ। এলাকার উল্লেখযোগ্য সংখ্যক জেলেদের সামুদ্রিক মাছ শিকারের উৎস ছিল এই নদ। এছাড়া বাওয়ালিরা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করতো এ নদে যাতায়াত করে।
অথচ কতিপয় স্বার্থান্বেষী মহলের অসাধু চক্রান্তে ঘের বানিজ্য করার জন্য আজ এ নদের এই অবস্থা। অনেক মাছ চাষি ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে সাধারণ মানুষের জমি দখল করে ঘের তৈরি করছে।
এহেন পরিস্থিতিতে সরকার মহোদয়ের বিশেষ প্রচেষ্টায় অবৈধ ঘের উচ্ছেদ পরবর্তী এ নদ যেন তার নব যৌবন ফিরে পায় সেজন্য প্রশাসনিক হস্তক্ষেপ আশু প্রয়োজন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd