1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও দোয়া - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও দোয়া

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ১২০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পাঠদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও পাঠদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে রবিবার (০১ জানুয়ারি ২০২৩ ইং) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাসের সভাপতিত্বে ও মাগুরা-তালতলা সিএন্ডবি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মো. মনোয়ার হোসেন ফিরোজ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, সাতক্ষীরা বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, সমাজ সেবক মো. আবিদার রহমান। স্বাগত বক্তব্য রাখেন মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি আমান উল্লাহ, মাদ্রাসার সুপার মাও. মো. আজগার হোসেন। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, শাহজান আলী, বেল্লাল হোসেন, রুহুল আমিন, মাদ্রাসার শিক্ষক মাও. সাইদুর রহমান, শেখ রাজিয়া সুলতানা, মাও. আলমগির হোসেন, মাও. সাব্বির হোসেন, আরিফুর রহমান, শাহনাজ পারভীন, সালমা খাতুন সহ অভিভাবক বৃন্দ। আলোচনা সভা শেষে মাদ্রাসার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd