1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মধু সুন্দরবনের ঐতিহ্য ও খুলনার গর্ব-তালুকদার আব্দুল খালেক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

মধু সুন্দরবনের ঐতিহ্য ও খুলনার গর্ব-তালুকদার আব্দুল খালেক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: মৌয়াল, চাষি, বণিক, গবেষক ও ভোক্তার জাতীয় জোট এর উদ্যোগে মৌমাছি-মধু ৩য় জাতীয় সম্মেলন (শনিবার) দুপুরে নগরীর খুলনা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, মধু সুন্দরবনের ঐতিহ্য ও খুলনার গর্ব। খুলনা অঞ্চল সুন্দরবনের নিকটবর্তী হওয়ায় এখানে মধুর প্রাপ্যতা বেশি। এ অঞ্চল থেকে সঠিকভাবে প্রক্রিয়াজাত করার মাধ্যমে বিশে^র বিভিন্ন দেশে মানসম্মত মধু রপ্তানি বৃদ্ধি করা সম্ভব। বিএসটিআইসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে মধুর আদর্শমান অর্জন সাপেক্ষে খুলনাকে মধু নগরী হিসেবে গড়ে তোলা যেতে পারে। মধুর বহুমাত্রিক গুণের কারণে ইসলাম ধর্মে মধু খাওয়াকে উৎসাহিত করা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, শর্করা ছাড়াও মধুতে আছে কয়েক প্রকার এনজাইম যা প্রাণিকোষসহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের চাহিদা পূরণ করতে সক্ষম। মধুতে ডায়াস্টেড ইনভারটেজ, স্যাকারেজ, ক্যাটালেজ, পারঅক্সিডেজ, লাইপেজের মতো এনজাইম থাকে। অন্য খাদ্যের তুলনায় মধু স্বাস্থ্যকর।
মৌয়াল, চাষি, বণিক, গবেষক ও ভোক্তার জাতীয় জোট বর্তমানে প্রায় ১৩ হাজার সদস্যের একটি পরিবার। জোটটি প্রতিষ্ঠার পর থেকেই মৌমাছি ও মধু বিষয়ক সচেতনতা, সমাজে প্রচলিত মধু বিষয়ক ভুলধারণা দূরীকরণ এবং গবেষক, চাষী, উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তার সেতুবন্ধন ও সুসম্পর্ক গড়ে তোলার জন্য বিভিন্ন ধরণের প্রদর্শনী, সভা, সেমিনার, মধু মেলা, সুন্দরবনে হানি ট্যুরিজম ইত্যাদি ফলপ্রসূ কার্যক্রমের আয়োজন করে আসছে। উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশীয় মধুর সঠিক বিপণন, বেকারত্ব দূরীকরণ ও অর্থনীতিতে প্রভাব বিস্তারে ভুমিকা পালন করছে।
মৌমাছি ও মধু জোটের সভাপতি সৈয়দ মোহাম্মদ মঈনুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়ের কীটতত্ত¡ বিভাগের অধ্যাপক ড. আহসানুল হক স্বপন, খুলনা বিএসটিআই’র পরিচালক প্রকৌশলী মোঃ সেলিম রেজা, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত¡ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আতাউর রহমান, খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আজম ডেভিড প্রমুখ। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের ব্যানার্জি বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশনের অধ্যাপক ড. প্রভাশ ব্যানার্জি।
সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় চার শতাধিক মৌচাষি, বণিক, গবেষক ও মৌয়ালরা অংশ গ্রহণ করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd