1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভোমরা সীমান্ত থেকে ১০পিস সোনার চকলেটসহ আটক-১ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ভোমরা সীমান্ত থেকে ১০পিস সোনার চকলেটসহ আটক-১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরার ভোমরা সীমান্তের ফলমোড় এলাকা থেকে ১০পিস সোনার চকলেটসহ সুমন ইসলাম নামের এক কিশোরকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়।
আটক কিশোর সুমন ইসলাম (১৭)সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের আব্দুল গফুর গাজীর ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, বিজিবি’র কাছে খবর আসে ভোমরা সীমান্তের ফলমোড়া এলাকা দিয়ে ভারতে সোনা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার আফজাল হোসেনের নেতৃত্বে একটি দল সতর্ক অবস্থান নেয়।
কিছুক্ষণের মধ্যে সুমন ইসলাম পায়ে হেটে সীমান্তের দিকে এগিয়ে গেলে বিজিবি তাকে আটক করে শরীর তল্লাশি চালায়। তল্লাশি করে তার প্যান্টের পকেটে কালো স্কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১০টি সোনার চকলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ২শ’ গ্রাম, যার মুল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। উদ্ধারকৃত সোনা ট্রেজারি অফিসে জমা ও আসামীকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, জেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ বোতল এলএসডি মাদক জব্দ করেছে বিজিবি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd