1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভোটের মধ্যদিয়েই বাংলাদেশে সরকার গঠন হবে: শেখ হাসিনা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ভোটের মধ্যদিয়েই বাংলাদেশে সরকার গঠন হবে: শেখ হাসিনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৭৬ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জানিয়েছেন, অস্ত্র হাতে নয়, রাতের অন্ধকারে নয়, ভোটের মাধ্যমে বাংলাদেশে সরকার গঠন হবে। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভার সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বাদ দিয়ে যারা ক্ষমতায় ছিল, তারা শ্রমিকদের জন্য কি করেছে, যা করেছে আওয়ামী লীগ সরকার করেছে।
তিনি বলেন, নির্বাচন করতে দেবে না বলে আগেও আগুন দিয়েছে, এখনো দিচ্ছে। আগুন নিয়ে খেলা দেশের মানুষ মেনে নেবে না। দেশের মানুষ নির্বাচন বানচাল করতে দেবে না।
বিকেল ৩টায় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা শুরু হয়। দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে এ সভায় দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন। এ সভা থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে।
এরপর শনিবার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd