1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভুয়া সনদে বিদেশগামীদের চিহ্নিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ভুয়া সনদে বিদেশগামীদের চিহ্নিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: পেশাগত ভুয়া সনদ নিয়ে বাংলাদেশ থেকে যারা বিদেশে যাচ্ছেন এবং এসব ভুয়া সনদ দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন আমাদের প্রবাসী অনেকে বিভিন্ন কাজে যাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে তথ্য আসছে, ভুয়া সনদ নিয়ে বিদেশে যাচ্ছেন তারা। ভুয়া ডাক্তার, ভুয়া ইঞ্জিনিয়ারিং- এরকম পাস করে তারা যাচ্ছেন।
ভুয়া সনদধারী বিদেশগামীদের ধরতে নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কিভাবে এই ভুয়া সার্টিফিকেট তারা নেয়, কিভাবে এই ভুয়া সার্টিফিকেটসহ তারা যায়, কারা তাদের এ কাজে সহযোগিতা করে এবং তারা নিজেরাও যারা কাজটি করছে, তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহযোগিতা করবে।
ভুয়া সনদধারীদের সংখ্যার প্রসঙ্গে তিনি বলেন, সংখ্যা বিষয় নয়। এরকম অভিযোগ প্রায়ই পাওয়া যাচ্ছে। হয়তো দেখা গেল, একজন আসলে ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশে গেছেন। ওই দেশে গিয়ে ধরা পড়েছেন।তখন একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে। সেখানে তারা একটা অস্বস্তির মধ্যে পড়ে যান। এটিকে খুব শক্তভাবে ব্যবস্থাপনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd