1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভিসা নীতি আমেরিকার নিজস্ব ব্যাপার: স্বরাষ্ট্রমন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ভিসা নীতি আমেরিকার নিজস্ব ব্যাপার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮০ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন সাতক্ষীরা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসা নীতি আমেরিকার নিজস্ব ব্যাপার। ভিসা কাকে দেবে বা না দেবে সেটি একান্তই সেদেশের সিদ্ধান্ত। তবে যারা সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করবে বা নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করবে। শনিবার বেলা দেড়টায় সাতক্ষীরা পুলিশ লাইনে পুলিশের ইনডোর প্লে-গ্রাউন্ড এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় খুলনা রেঞ্জের ডিআইজি গোলাম মঈন উদ্দীন, সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ূন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জমানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
বিএনপির চলমান রোডমার্চ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোন আন্দোলন সংগ্রামে সরকার ভীত নয।় বিএনপির আন্দোলন সরকার যেকোনো মূল্যে প্রতিহত করে যথাসময়ে় বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়ে়ছে উল্লেখ করে তিনি বলেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন কোনো দেশের উন্নয়ন দেখতে হলে বাংলাদেশ ঘুরে আসুন কোনো নেতা দেখতে চাইলে শেখ হাসিনাকে দেখে আসুন। সামনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহবান জানান মন্ত্রী।
এরপর সাতক্ষীরা সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বেলা তিনটায় কালিগঞ্জের নলতা কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভার উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওনা হন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd