1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু কন্যা আরিফা খাতুনকে বাঁচাতে জরুরি সাহায্যের আবেদন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু কন্যা আরিফা খাতুনকে বাঁচাতে জরুরি সাহায্যের আবেদন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: মানুষ মানুষের জন্য- জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। আপনার একটু সহযোগিতায় বেচে যেতে পারে মৃত্যু পথযাত্রী ব্লাড ক্যান্সারে আক্রান্ত চাদের মত ফুটফুটে সুন্দর মেয়েটি।
মেয়েটির নাম আরিফা খাতুন, বয়স ১১ বছর,তার পিতার নাম আকিজ সানা,২ভাইবোনের মধ্যে সে বড়। লেখাপড়া করে পঞ্চম শ্রেণীতে। চাঁদের মত ফুটফুটে সুন্দর মেয়েটির জীবন প্রদীপ এখন মরণ ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে নিভু নিভু করছে। তার সহায় সম্বলহীন দিনমজুর হতদরিদ্র গরিব পিতা চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে আজ দিশেহারা হয়ে পড়েছে। তার বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া থানার শোভনা ইউনিয়নের শিবপুর গ্রামে।মেয়েটি তার পিতামাতার সাথে থাকেন নানার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মেল্লেক পাড়া গ্রামে।মেয়েটি দীর্ঘদিন ধরে গলা ফুলে তীব্র যন্ত্রনায় ভুগছিল। তার গরিব পিতা বিভিন্ন জায়গায় হোমিও চিকিৎসা করান কিন্তু তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা জানান- মেয়েটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তাকে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে দ্রুত ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করতে পারলে হয়তো বাঁচানো সম্ভব। কিন্তু তার চিকিৎসার জন্য ব্যয় হবে ১০ থেকে ১২ লক্ষ টাকা। যা তার হতদরিদ্র গরিব অসহায় দিনমজুর পিতার পক্ষে বহন করা একেবারেই অসম্ভব।টাকার অভাবে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করতে পারছে না।মেয়েটি ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। অথচ মেয়েটিকে বাচাতে তার পিতামাতা সব চেষ্টা করে ব্যর্থ হয়ে দিশেহারা হয়ে অবশেষে দেশবাসীর নিকট আকুতি জানিয়েছেন। ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশুকন্যা আরিফা খাতুনকে বাঁচাতে তার পিতা সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন। মেয়েটির পিতা আকিজ সানার বিকাশ নং- ০১৬৪৫ ৩৯ ১২ ৮৪।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd