1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসিফের কবর জিয়ারত করলেন সাতক্ষীরার ডিসি-এসপি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসিফের কবর জিয়ারত করলেন সাতক্ষীরার ডিসি-এসপি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১২০ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত নর্দান ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী সাতক্ষীরার আসিফ হাসানের কবর জিয়ারত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান। মঙ্গলবার (১৩ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় দেবহাটা উপজেলার আস্কারপুরে আসিফ হাসানের বাসভবন ও পারিবারিক কবরস্থানে যান জেলার শীর্ষ এ দুই প্রশাসনিক কর্মকর্তা। এসময় নিহত আসিফ হাসানের কবর জিয়ারত ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান শেষে নিহত আসিফ হাসানের বাবা মাহমুদ আলম গাজী সহ পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মোৎসর্গকারী মেধাবী আসিফ হাসানের মৃত্যুতে আমরা যেমন শোকাহত, তেমনি তার সাহসিকতায় আমরা গর্বিত। আপনারা এক সন্তানকে হারিয়ে হাজারো সন্তান পেয়েছেন। এমনকি সেখানে উপস্থিত সকল ছাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রত্যেককে ‘আসিফ হাসান’ বলেও পরিবারের সামনে সম্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পাশাপাশি আসিফ হাসানের পরিবার ও তার ছোট ভাইয়ের পড়াশুনা সহ যেকোন সুযোগ সুবিধা প্রদানের ব্যাপারেও আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
সেসময় দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবু তালেব হোসেন ও মো. রাকিব হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মাহমুদুল হাসান মাহমুদ, নর্দান ইউনিভার্সিটি শাখার সমন্বয়ক আহসান নাঈম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী আসিফ হাসান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd