1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বেতনা-মরিচ্চাপ নদী অববাহিকার জলাবদ্ধতা দূরীকরণে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বেতনা-মরিচ্চাপ নদী অববাহিকার জলাবদ্ধতা দূরীকরণে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১১৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বেতনা-মরিচ্চাপ নদী অববাহিকার জলাবদ্ধতা দূরীকরণে স্টেকহোল্ডারদের সাথে সরকার গৃহীত প্রকল্প পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় কাটিয়া খামারবাড়ী’র হলরুমে উত্তরণের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সভাপতি সাংবাদিক মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উত্তরণ’র পরিচালক শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা সুভাষ সরকার, অধ্যাপক আব্দুল হামিদ, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব ও চ্যানেল আই’র সাতক্ষীরা প্রতিনিধি এড. আবুল কালাম আজাদ, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, এটিএন বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান, কেন্দ্রীয় পানি কমিটির সদস্য হাশেম আলী ফকির, জেলা নাগরিক কমিটির সদস্য আলী নুর খান বাবলু, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সহ-সভাপতি শেখ শওকত আলী, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, মো. হোসেন আলী, ইব্রাহিম খলিল, কর্ণ বিশ্বাস সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উত্তরণ এনজিও ও পানি কমিটি চলমান প্রকল্পটির সময় বর্ধিত করে নিন্মোক্ত বিষয় সমূহ অন্তভূক্ত করার দাবী জনান- অবিলম্বে বেতনা নদী অববাহিকায় টিআরএম চালুর ব্যবস্থা গ্রহণ, ইছামতি নদীর সাথে মরিচ্চাপ ও বেতনা নদীর অবাধ সংযোগ প্রদান ও প্রকল্পের সকল কর্মকান্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দাবী জানানো হয় মতবিনিময় সভায়। সাতক্ষীরার বেতনা-কপোতাক্ষ-মরিচ্চাপ নদী বাঁচাতে গণ আন্দোলনের বিকল্প নেই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় গণ আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূরীকরণে কাজ করতে হবে বলে জানান বক্তারা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণ’র প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সানা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd