1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বৃষ্টির জন্য ৪৫ মিনিট ধরে নামাজ পড়লেন ১২০০ মুসল্লি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বৃষ্টির জন্য ৪৫ মিনিট ধরে নামাজ পড়লেন ১২০০ মুসল্লি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: আষাঢ় শেষে শুরু হয়েছে শ্রাবণ। তবে বর্ষার এমন ভরা মৌসুমেও দেখা নেই বৃষ্টির। দাবদাহ ও খরায় পুড়ছে উত্তরের জেলা দিনাজপুর। গত দুই সপ্তাহের অধিক সময় ধরে নেই বৃষ্টি এই জেলায়। রোদ ও অতিরিক্ত তাপমাত্রায় জনজীবনে নাভিশ্বাস উঠেছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বিপদে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ও কৃষকরা। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আমনের চাষাবাদের কাজও শুরু করা যাচ্ছে না। এই অবস্থায় বৃষ্টি কামনা করে দিনাজপুরের বোচাগঞ্জে নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। নামাজ শেষে সৃষ্টিকর্তার কাছে হাত তুলে প্রার্থনা করেছেন। চেয়েছেন বৃষ্টি।
শনিবার সকাল সাড়ে ৮টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই নামাজের আয়োজন করা হয়। নামাজে ইমামতি করেন বোচাগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আবু তাহের সিদ্দিকী। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলা এই নামাজে একসঙ্গে এক হাজার ২০০ মানুষ অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন আয়োজকরা। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টায় বোচাগঞ্জ উপজেলা শাখা জাতীয় ইমাম সমিতি এই নামাজের আয়োজনের ঘোষণা দেন। নামাজে অংশ নেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ আসলাম, জাতীয় ইমাম সমিতি বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক হাফেজ মওলানা আব্দুল ওয়াহিদ শাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নামাজ শেষে সেতাবগঞ্জ পৌর মেয়র আসলাম বলেন, দিনাজপুরসহ উত্তরাঞ্চলে তীব্র দাবদাহ চলছে। এই খরার কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। কৃষকরা আবাদ করতে পারছেন না, শ্রমজীবীরা কাজে বের হতে পারছেন না। গাছপালা ও প্রাণিকুলেরও সমস্যা হচ্ছে। দিনাজপুর জেলার যেসব খাল ও বিল এই সময়ে পানিতে পরিপূর্ণ থাকতো সেগুলো আজ মরুভূমির মতো শুকিয়ে পড়েছে। তাই ইমাম সমিতির উদ্যোগে আজ এই নামাজের আয়োজন করা হয়েছে। আমরা আল্লাহর কাছে বৃষ্টির জন্য মোনাজাত করেছি।
ইমাম সমিতির সভাপতি আব্দুল জব্বার বলেন, অনাবৃষ্টির কারণে আমাদের এই এলাকায় একটা বিপদ বয়ে যাচ্ছে। প্রচন্ড রৌদ্র আর খরার কারণে কৃষকসহ সব স্তরের মানুষের মনে আজ শান্তি নেই। তাই আমরা ইমাম সমিতির পক্ষ থেকে এই নামাজের আয়োজন করেছি। শুক্রবার এই নামাজের বিষয়ে সেতাবগঞ্জ পৌর শহরে মাইকিং করা হয়েছে। নামাজে প্রায় এক হাজার ২০০ জন মুসল্লি অংশ নিয়েছেন। নামাজে সবাই মহান আল্লাহর কাছে আবেদন জানিয়েছি যাতে করে একটু বৃষ্টি হয়। আমাদেরকে এই খরার হাত থেকে রক্ষা করেন।
নামাজে অংশ নেওয়া ৮০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা বলেন, আমার জীবনে আমি বহুবার বৃষ্টির জন্য নামাজ পড়েছি। কিন্তু গত কয়েক বছর এই নামাজের আয়োজন করার প্রয়োজন হয়নি, কারণ এমনিতেই বৃষ্টি হয়েছে। তবে এ বছর একেবারে অনাবৃষ্টি দেখা দিয়েছে। তাই ইমাম সমিতি এই নামাজের আয়োজন করেছে। আমিও এই নামাজে অংশগ্রহণ করেছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd