1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বৃষ্টিপাতে পৌর এলাকায় পানিবন্দি মানুষের চরম জনদূর্ভোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

বৃষ্টিপাতে পৌর এলাকায় পানিবন্দি মানুষের চরম জনদূর্ভোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

কবীর হোসেন সাতক্ষীরা: বর্ষাকালে বৃষ্টিপাত না হলেও ভাদ্র মাসের সামান্য বৃষ্টিতে সাতক্ষীরা শহরের নি¤œাঞ্চল পানিতে তলিয়ে গেছে। শহরের ইটাগাছা পশ্চিমপাড়া সরকারি প্রাইমারী স্কুলের পিছনের বস্তিসহ পশ্চিমপাশের এলাকার প্রায় দুই শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। কমপক্ষে তিনটি পরিবারের ঘরের মধ্যেও পানি উঠেছে। কামালনগর দক্ষিণপাড়া, পলাশপোল মেহেদীবাগ, রসুলপুর, কাটিয়া মাঠপাড়া, রথখোলা মুনজিতপুরসহ বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শহরের ইটাগাছা পশ্চিমপাড়ার মফিজুল হাওলাদার ও সেফালী খাতুন জানান তাদের ঘরের মধ্যে পানি থৈ থৈ করছে। যাওয়ার অন্য কোন জায়গা না থাকায় ঘরে চৌকির নিচে ইট দিয়ে উচু করে কোন রকমে সেখানে অবস্থান করছেন। তবে রাতে বৃষ্টি হলে তাদের ঘর ছাড়তে হবে।
শহরের কামলনগর দক্ষিণপাড়ায় বসবাসকারী জেলা কৃষকলীগের সহ-সভাপতি এড. আল মাহামুদ পলাশ জানান, তার বাড়ির ঘরের মধ্যে প্রায় ১০ ইঞ্চি পানি। এলাকার প্রায় ৩০টি পরিবারের ঘরের মধ্যে পানি উঠেছে। এছাড়া অর্ধশত পরিবার সম্পূর্ণ পানিবন্দি অবস্থায় দিন পার করছে।
এড. পলাশ আরো বলেন, এলাকার পানি নিস্কাশনের পথ বন্ধ করে জনৈক কামরুল ইসলাম, রজব আলী ও ছোট ময়না মাছের ঘের করেছেন। এরফলে বৃষ্টির পানি বের হতে পারছে না। কামালনগর মধ্যপাড়ায় বসবাসকারী এড. আজহারুল ইসলাম জানান, প্রতিবছর বৃষ্টিপাতে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে লেকভিউর পাশে এই এলাকার পানি নিস্কাশনের একটি পথ ছিল। কিন্তু ইতোপূর্বে ওই পথটি বন্ধ করে দেওয়ায় বৃষ্টিপাত হলেই এলাকায় আরও বেশি করে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
সাংবাদিক মোমিন বলেন, ভাদ্রের সামান্য মৌসুমী বৃষ্টিপাতে সাতক্ষীরা পৌরসভার মেহেদীবাগে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার ফলে এসব এলাকায় বসতি ঘরবাড়িতে হাঁটু-পানি উঠে যাওয়ায় পানিবন্দী হয়েছে একাধিক পরিবার। স্থানীয়রা জানান, বিলে মংস্য ঘেরের পাশ দিয়ে ড্রেনেজ ও পৌর এলাকায় ৮ ও ৯ নং ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা না করায় বৃষ্টিপাত হলেই এসব এলাকায় কয়েক বছর ধরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আর জলাবদ্ধতার কারণে এলাকার মানুষ পানিবন্দি হয়ে চরম দূর্ভোগে বসবাস করছে। জলাবদ্ধতার নিরসনের ব্যবস্থা করার জন্য এলাকাবাসি পৌর কর্তৃপক্ষকে জানালেও আজও পর্যন্ত পৌরসভা কোনো নজর দেননি বলে এলাকাবাসি জানান।
ফরিদুল ইসলাম জানান, অকালের সামান্য বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরা শহরের পূর্বাঞ্চল। বিশেষ করে পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা পার হলেই আশাশুনি সড়কে দুধারে দেখা যায় জলাবদ্ধতার চিত্র। বাড়িঘরে ও যাতায়াতের পথে পানি উঠে গেছে। বিল রয়েছে ডুবে। ফসল ও বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব এলাকার নারী, শিশু ও বয়স্করা পড়েছে চরম বিপাকে। পানিবন্দি হয়ে দুর্বিসহ জীবন-যাপন করছেন তারা। স্থানীয়দের ভাষ্যমতে, এই এলাকার পানি নিষ্কাশন হতো বেতনা নদীতে। নদী শাসনের ফলে বেতনা আজ অস্তিত্ব সংকটে। এছাড়া অপরিকল্পিত মাছের ঘের সর্বনাশ ডেকে এনেছে। স্লুইস শক্তি নেই পানি নিষ্কাশনের। ফলে সামান্য বৃষ্টি হলেই হাবুডুবু খেতে হয় এই এলাকার মানুষের।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd