1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এবং দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সদরের বৈকারীতে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (০২ এপ্রিল) বিকালে কলেজ প্রাঙ্গণে কলেজ গর্ভণিং বডির সভাপতি মো. নজরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন বারবার নির্বাচিত গণমানুষের প্রাণপ্রিয় নেতা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কলেজ গর্ভণিং বডির সাবেক সভাপতি মো. কাওছার আলী মোড়ল, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল আলম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের শিক্ষক মো. রমজান আলী, লিয়াকত আলী, ওবায়দুল্লাহ, ফারুক হোসেন, বখতিয়ার উদ্দিন, আলী হোসেন, আক্তরুজ্জামান, জিলানী মাহমুদ, প্রভাষক মো. রবিউল ইসলাম, আরিজুল ইসলাম, আব্দুর রহিম, নাজমুল হোসাইন ও আনছারুল আমিন প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের ৫.৩৩ একর নিজস্ব সম্পত্তিতে তিনতলা ভিত বিশিষ্ট এ মসজিদ নির্মাণ করা হচ্ছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাঁদড়া বাজার জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার ইমাম হাফেজ রুহুল আমিন। এসময় দলীয়, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd