1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: “শান্তির জন্য পানি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস ২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পানি সম্পদ মন্ত্রণালয, জেলা প্রশাসন সাতক্ষীরা ও পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড -১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড -২ এর নির্বাহী প্রকৌশলী মো. আসিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ড ১ এর উপ বিভাগীয় প্রকৌশলী শেখ আল মুয়িজুর রহমান, পানি উন্নয়ন বোর্ড -২ এর উপ- বিভাগীয় প্রকৌশলী মো. জাকারিয়া ফেরদৌস, ৩ নং বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ মোস্তফা কামাল।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এস এম আকাশ, শিক্ষক আব্দুল আলিম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, পানি উন্নয়নের বোর্ডের উপ- বিভাগীয় প্রকৌশলী ( আশাশুনি) মেহেদী হাসান মিশুক।
এসময় বক্তারা বলেন, পানির অপর নাম জীবন। কোন প্রানী ও গাছপালাই পানি ছাড়া বেঁচে থাকতে পারেনা। বৃষ্টির অভাবে খরা হয়, নদীতে প্রবাহ থাকে না। তাই আমাদের পানির অপব্যবহার রোধ করতে হবে। এর জন্য সকলকে সচেতন করতে হবে। সুন্দর ভাবে সুপেয় পানির ব্যবহার জানতে হবে। বাসা বাড়িতে সুপেয় পানি ব্যবহারে পরিমিত হতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd