1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিশ্ব পানি দিবসে সুন্দর উপকূলবাসীর ব্যাতিক্রমী কলসবন্ধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বিশ্ব পানি দিবসে সুন্দর উপকূলবাসীর ব্যাতিক্রমী কলসবন্ধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৫০ সংবাদটি পড়া হয়েছে
আবু সাঈদ সাতক্ষীরা : মাটির নীচের পানি অশেষ নয়, আপনার সন্তানের স্বার্থে পানি ব্যবহারে যত্নশীল হউন” এই  প্রতিপাদ্যকে ধারন করে বিশ্ব পানি দিবস  উপলক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগরে  উপকুলীয় এলাকায় সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলস হাতে নিয়ে কলসবন্ধন করেছেন উপকূলবাসী। শনিবার (২২ মার্চ) সকাল ১১টায় উপজেলার মুন্সিগঞ্জ মথুরাপুর গ্রামে এই কলসবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
 গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর সহযোগিতায় সিডো সাতক্ষীরার আয়োজনে উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এই কর্মসূচির বাস্তবায়ন করে। এ সময় স্থানীয় শতাধিক গৃহিনীরা পানির কলস নিয়ে নদীর তীরে অবস্থান নেন। কলসবন্ধনে তাঁরা “টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না” পানি বাণিজ্যিক করন বন্ধ করো “আর কতকাল লবণ পানি খেতে হবে?” সহ বিভিন্ন  প্রতিবাদ সম্বলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নিজেদের দাবীগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে  বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম। তিনি বলেন, “চারিদিকে শুধু পানি, নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়। শরুবের ডিরেক্টর সোহেল রানা বলেন, উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। হিমাদ্রি রাজ বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জলবায়ু যোদ্ধা রবিউল ইসলাম, শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবী তনুশ্রী মন্ডল, অর্পিতা মন্ডল, আব্দুস সালাম, রাজীব বৈদ্য , প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd