1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিশ্ব টিকাদান সপ্তাহ পালন উপলক্ষ্যে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বিশ্ব টিকাদান সপ্তাহ পালন উপলক্ষ্যে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: সরকার দেশের সকল শিশুকে শতভাগ টিকাদান কর্মসূচির আওতায় আনার চেষ্টা করছে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশ্ব টিকাদান সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে। শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব অভিভাবকদের। এজন্য অভিভাবকসহ সংশ্লিষ্টদের বেশি সচেতন হওয়া প্রয়োজন। এ পর্যন্ত দেশের ৮৪ শতাংশ শিশুকে টিকাদানের আওতায় আনা সম্ভব হয়েছে। করোনাকালীন এই কর্মসূচি কিছুটা বাঁধাগ্রস্ত হয়েছিলো। সঠিক সময়ে টিকা দেওয়ার মাধ্যমে শিশুদের রোগমুক্ত রাখা যায়। সকলের সার্বিক প্রচেষ্টায় শিশুমুত্যু ও মাতৃমুত্যু হার হ্রাস পেয়েছে, টিকাদানের হার বৃদ্ধি পেয়েছে এবং ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল গ্রহণের হারও বেড়েছে।
মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে বিশ^ টিকাদান সপ্তাহ-২০২৩ পালন উপলক্ষ্যে বিভাগীয় অ্যাডভোকেসি সভায় অতিথিরা একথা বলেন। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সহযোগিতায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ রবিউল ইসলাম, শহিদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আবু শাহীন, শিশু বিশেষজ্ঞ ডাঃ সৈয়দা রুকসানা পারভীন, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডাঃ ফেরদৌসী আক্তার। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশ^ স্বাস্থ্য সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয় ডাঃ মোঃ আরিফুর রহমান।
উল্লেখ্য, সারাদেশে টিকাদান কার্মসূচির আওতায় ছয়টি সংক্রামক রোগের পাশাপাশি হেপাটাইটিস-বি, অটো ডিজেবল (এডি), হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জ-বি ভ্যাকসিন, হাম ও রুবেলা, নিউমোকক্কাল জনিত নিউমোনিয়া, ইনএ্যাকটিভিটেড পোলিও ভ্যাকসিন, আইপিভি থেকে ফ্রাকশনাল আইপিভি এবং টিটি থেকে টিডি ভ্যাকসিনের সুইচ পরিচালনা করে আসছে।
অ্যাডভোকেসি সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকরা অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd