1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিচারিক আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বিচারিক আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৯ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা : সাতক্ষীরা আদালত পাড়ায় জেলা প্রশাসক কার্যালয়ের সকল বিচারিক আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেওয়ার দীর্ঘ ৩৪দিন অতিবাহিত হলেও জেলা প্রশাসকের পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ না নেওয়ায় বিচার প্রার্থী সাধারণ মানুষের বেশ ভোগান্তিসহ বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। অপরদিকে, দাবী না মানা পর্যন্ত ডিসি কোট বর্জন অব্যহত থাকবে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি। প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারী জেলা আইনজীবী সমিতির ২ নং ভবনের নিচতলায় অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৬ জানুয়ারি থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সকল বিচারিক আদালত বর্জন শুরু হওয়ার পর দীর্ঘ ৩৪ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত জেলা প্রশাসকের পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেওয়ায় সংশ্লিষ্ট আদালত বর্জন কর্মসুচী অব্যহত আছে। এতে করে বিচারপ্রার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে। সুত্র মতে, দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্দিষ্ট ব্লু সীট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন জেলা প্রশাসক কার্যালয়ের বিচারিক আদালত সমূহ। এবিষয়ে সাতক্ষীরা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিজ্ঞ সিনিয়র আইনজীবী, সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচিত কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে বৈঠক করেন। দীর্ঘ বৈঠকে সাতক্ষীরা জেলা প্রশাসক আইনজীবী সমিতির ব্লু -সীট ব্যবহারের বিষয়ে কোন সিদ্ধান্ত না দেওয়ায় এবং তিনি তার সিদ্ধান্তে অটল থাকার কারনেই এই কঠিন সিদ্ধান্ত নেন সাতক্ষীরা আইনজীবী সমিতি। এবিষয়ে সাতক্ষীরা আইনজীবী সমিতির সভাপতি বিজ্ঞ আইনজীবী এম শাহ আলম জানান- সমিতির সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সমিতির নির্দিষ্ট ব্লু -সীট ব্যাবহারের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকের সকল বিচারিক আদালত ১৬ জানুয়ারী থেকে অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করার পর এখনো অব্যহত আছে। তবে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ১০টাকা মূল্যমানের একটা গোল টিকিট/স্টিকার সংযুক্ত করার শর্তে হলুদ রংয়ের ডেমি পেপার ব্যবহার করার সম্মতি জানালেও জেলা প্রশাসকের পক্ষ থেকে সাড়া না দেওয়ায় আদালত বর্জন অব্যহত আছে এবং দাবি না মানা পর্যন্ত চলবে বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd