1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিএনপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বিএনপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: সারাদেশের বিএনপির চলমান কর্মসূচিতে গুলিবর্ষণ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ও নৃশংস হামলার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচি হিসেবে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে রবিবার বিকেলে কামালনগরে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়দ এফতেখার আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব লাবসা ও ইউপি চেয়ারম্যান, সাতক্ষীরা সদর দুই আসনের ধানের শীষের এমপি প্রার্থী মোঃ আব্দুল আলীম। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদস্য সচিব ও সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড নূরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দীকি, এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর শফিকুল আলম বাবু, পৌর যুব দলের আহবায়ক আলী শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাড কামরুজ্জামান ভুট্টো, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড এবিএম সেলিম, স্বেচ্ছাসেবক দলের আনারুল ইসলাম, সাতক্ষীরা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলী হোসেন, জেলা মৎস্যজীবি দলের মাহমুদুল হাসান প্রমুখ। এসময় বক্তাগণ বলেন ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগের নেতৃত্বে দেশব্যাপি হামলা-মামলা, গুম, হত্যা ও নৈরাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিসহ দেশবাসী এক হয়ে এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য ঐক্যবদ্ধ হয়েছে। অনতিবিলম্বে এই বিনা ভোটের সরকা কে হটিয়ে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতন্ত্রকে প্রতিফলন ঘটানোর আহবান জানান। সাথে সাথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপির সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd