1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাল্যবন্ধুদের মিলন মেলায় ভুলে গেলেন কে এমপি, কে শ্রমিক আর কে ছোট-বড় - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বাল্যবন্ধুদের মিলন মেলায় ভুলে গেলেন কে এমপি, কে শ্রমিক আর কে ছোট-বড়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৯৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭০ সালের এস.এস.সি ব্যাচের স্কুল জীবনের বন্ধনের সাথী বাল্যবন্ধুদের আকষ্মিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের রসুলপুরে বন্ধনের সাথী আমেরিকা প্রবাসী মো. মনজুর এলাহীর বাসভবনে বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। বন্ধনের মিলন মেলায় ১৬ জন বন্ধু অংশ গ্রহণ করেন। সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭০ সালের এসএসসি ব্যাচের স্কুল জীবনের বন্ধনের সাথী আমেরিকা প্রবাসী মো. মনজুর এলাহীর আমন্ত্রণে তার বাসভবনে শুরু হয় আগত বন্ধুদের আলাপচারিতা এবং স্কুল জীবনের আলোচনায় সেই স্মৃতির মোহে হারিয়ে যান বাল্যজীবনে। এসময় আবেগে আপ্লুত হয়ে পড়েন সকলে। এসময় বাল্যবন্ধুরা সবাই ভুলে যান কে এমপি, কে শ্রমিক আর কে ছোট- বড়। সবাই বাল্যকালের বন্ধু। বাল্যবন্ধুদের মিলন মেলায় উপস্থিত ছিলেন সাতক্ষীরার গণমানুষের প্রিয় নেতা বারবার নির্বাচিত সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক রবি, সাতক্ষীরা বিটিসিএল’র সাবেক উপ-সহকারি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, বিশিষ্ট ব্যবসায়ী নুর হোসেন, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মহিদ, সাবেক জেলা ক্রীড়া অফিসার বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের সাবেক এও মো. ওয়াছেক আলী, বন্ধনের সাথী আমেরিকা প্রবাসী মো. মনজুর এলাহী, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সচিব মো. মতলুবার রহমানসহ সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭০ সালের এস.এস.সি ব্যাচের স্কুল জীবনের বন্ধনের সাথী বাল্যবন্ধুরা উপস্থিত ছিলেন। দীর্ঘ আলাপচারিতার পরে মধ্যহ্নভোজে মিলিত হয় বন্ধুরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd